ঘিওরে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবানে মতবিনিময়

ন্যায্যমূল্যে টিসিবি পন্য বিতরণকালে উপকারভোগী টিসিবি কার্ডধারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৮ই অক্টোবর ২০২৩ রোজ রবিবার ০৬নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণকালে উপকারভোগী টিসিবি কার্ডধারীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের সামগ্রিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় এবং নৌকা মার্কায় ভোট প্রদানে আহ্বান জানিয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়ের জন্য প্রার্থনা ও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোখক্তারুজ্জামান বাবু, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুসা, বানিয়াজুরী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সৈয়দ আল-আজাদ, বানিয়াজুরী ইউপি সচিব মোহাম্মদ রাশেদুর রহমান, বানিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক রাজবংশীসহ আরো অনেকে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *