খাগড়াছড়িতে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সদর ইউনিয়নের জার্মপ্লাজম এলাকা হতে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা দুর্গম জার্মপ্লাজম এলাকা থেকে এ মরদেহ দুটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

নিহত আলোপন চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)। এরা উভয়ই পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *