ঘিওরে এমপি দুর্জয়ের পূজা মন্ডপ পরিদর্শন

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।

শনিবার ২১ অক্টোবর সন্ধ্যায় ঘিওর কালিবাড়ী নাট মন্দিরসহ ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *