শিবালয়ে এসএম জাহিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে শিবালয় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের চিত্র তুলে ধরতে সালাউদ্দিন মাহমুদ জাহিদ (এসএম জাহিদ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যবুলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন- ঘিওর উপজেলা চেয়ারম্যান ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ভিপি ফরহাদ, জেলা যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক মাইশা তামান্না, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল, ঘিওর ইউপি চেয়ারম্যান টুটুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় অন্যান্য নেতাকমীরা।

প্রধান অতিথির বক্তব্যে এসএম জাহিদ বলেন- বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বারবার দরকার। আওয়ামী লীগ টানা তিনবার সরকার থাকায় দেশে যে সার্বিক উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি আরো বলেন- আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরাই তো দল টিকিয়ে রাখেছে। কর্মীরাই এমপি, মন্ত্রী বানায়, কিন্তু এমপিরা কর্মী বানাতে পারে না।তাই, তৃণমূলের কর্মীদের মূল্যায়নে অবশ্যই আমি প্রাধান্য দিবো। আমি মানিকগঞ্জ-১ আসনে নির্বাচিত হলে নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র বানিয়ে দিব।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *