গৌরনদীতে গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামে গাছ চাপায় দিলীপ হালদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ ১ নভেম্বর (বুধবার) সকাল ১০টার সময়ে একজন সহযোগী নিয়ে প্রতিবেশীর গাছ কাটছিলেন তিনি। অসতর্কতাবসত গাছ এসে তাঁর মাথায় আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

গৌরনদী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুকালে দিলীপ হালদার স্ত্রী ও ৭কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *