তন্ময় সোহেল ও মাইমুনা মম’র নাটক ‘গৃহ-যুদ্ধ’

সম্প্রতি নির্মিত হয়েছে তিতাস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটক ‘গৃহ-যুদ্ধ’। নাটকটি নির্মাণ করেছেন এ বাবুল। নাটকটিতে অভিনয় করছেন মনিরা মিঠু, তন্ময় সোহেল, মাইমুনা মম, ফারজানা জয়া ও রিমু প্রমূখ।

মাইমুনা মম বলেন- গল্পটি ভালো ছিল, কাজ করতে গিয়ে মনে হলো, কাজটি খুব ভালো হচ্ছে, আমার কাছে মনে হয়েছে দর্শকের কাছেও ভালো লাগবে।

তন্ময় সোহেল বলেন- গৃহ-যুদ্ধ নাটকে যার যার চরিত্রে মনোযোগী থেকেই অভিনয় করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী, এখন কিন্তু যেকোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি, এটা চিন্তা করি। আর নিজের অভিনয় করার সুযোগটা কেমন আছে তাও ভেবে দেখি। এ নাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী। মনিরা মিঠু বলেন- গল্পটি খুবই সুন্দর, দর্শক নাটকটি দেখে আনন্দিত হবেন।

এ বাবুল বলেন- সবসময়ই চেষ্টা করি নতুনত্ব আনতে এবং যত্ন নিয়ে সুন্দর কিছু করতে। আশা করছি এবারও তার ব্যতিক্রম হয়নি। বলতে পারি দর্শকরা পছন্দ করবেন। নির্মাতা জানালেন, শিগগিরই টি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *