‘ফলাফল যেমনই হোক, অন্যের সঙ্গে তুলনা করবেন না’

সন্তান পরীক্ষায় যেমনই ফল করুক, সেটি অন্যের সঙ্গে তুলনা না করে বরং সন্তানের দিকে আরও বেশি যত্নশীল হতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড়ে পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন- অযথা ‘অমুকের ছেলে ভালো করেছে, তুমি পারলা না কেন’, এই তুলনাটা করবেন না। এটা করা ঠিক না। কারণ সবার সব রকম মেধা থাকে না, সবার সেই চিন্তাভাবনার শক্তি থাকে না। যার যেটা দক্ষতা, সে সেই অনুযায়ীই পড়বে। যতটুকু সম্ভব, তাদের সহযোগিতা করা উচিত।

তিনি আরও বলেন- ‘অভিভাবকদের বলব, তাদের কখনো বকাবকি করবেন না। তাদেরও মনে কষ্ট আছে। তাদের আদর দিয়ে ভালোবাসা দিয়ে তারা যেন পড়াশোনায় মনোনিবেশ করে, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ, সম্পদের মধ্যে একটাই হলো শিক্ষা, যেটা কেউ কখনও কেড়ে নিতে পারে না। জীবনে যেটা সবসময় প্রয়োজন।

বাংলাদেশি শিক্ষার্থীদের ‘অনেক মেধাবী’ হিসেবে বর্ণনা করে এ সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দরকার শিক্ষার গুণগত মান আরও উন্নত করা। সারা বিশ্বের ছেলেমেয়েদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ছেলেমেয়ারা যেন চলতে পারে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *