শেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জসিম উদিন প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *