ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় অটোতে থাকা শিশু জয়ীতা (৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢালীবাড়ী মোড় এলাকায়।

নিহত জয়ীতা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের মৃত সুজিত দেবনাথের মেয়ে। তার মা গাজীপুর শ্রীপুরের জৈনা বাজার তেলীহাটি এলাকার একটি বাসা ভাড়ায় থেকে চাকুরি করতো। ঘটনার দিন শুক্রবার (২৮জুলাই) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের উল্লেখিত স্থানে দাড়িয়ে থাকা একটি অটোতে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জয়ীতা মারা যান।

এ সময় অটোতে থাকা জয়ীতার মা শাপলা (৩০), খোকন চন্দ্র দেবনাথ (৪০) ও সুমন (৩৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ও আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *