লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্যের ভুমিকা শীর্ষক কর্মসূচি

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভুমিকা শীর্ষক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আহমদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ড. জাকির হোসেন, জেলা খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা।

এসময় নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ খাদ্য সনাক্তকরণ করা, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বাছাই করা। ব্যবসা বানিজ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করাসহ সব ধরনের খাদ্য সচেতন হওয়ার আহবান জানান উপস্থিত অতিথি বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রেসক্লাব সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *