মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতার ষ্টেডিয়াম রোডে ২০২০ সালে সংঘটিত একটি হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার ১ আসামিকে খালাস এবং অপর ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

আজ বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গৃহিণী মাহমুদা আক্তারকে (৪৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মেয়েসহ মোট ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন মাহমুদা আক্তারের স্বামী জহিরুল ইসলাম।

দায়েরকৃত মামলার আসামিরা হলেন- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ জিন্দাপীড় এলাকার মো. শফিউর রহমান নাঈম (২৫), একই এলাকার আব্দুল বারেকের ছেলে মো. রাকিব হোসেন (২৪), অভিযোগকারীর কন্যা জুলেখা আক্তার জ্যোতি (১৯), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমন্ডা এলাকার মো. মাহফুজার রহমান (২০) এবং একই এলকার আব্দুল ভাসানীর ছেলে নুর বক্স।

এদের মধ্যে আসামি রাকিব ও মাহফুজার রহমানকে মৃত্যুদণ্ড, নাঈম ও জ্যোতিকে যাবজ্জীবন এবং নূর হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *