ইসলামপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে আমন বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মজনু মোল্লা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেঁচারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার সামছুল হক মোল্লার ছেলে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার জানান, কৃষক মজনু মোল্লার বপন করা আমন বীজতলায় সেচের প্রয়োজন ছিল। সেচ দেয়ার জন্য তিনি বৈদ্যুতিক মোটর ঘরে যান। মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *