মানিকগঞ্জে ৯৩ বিজনেস গ্রুপের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো দেশের এসএসসি ’৯৩ ব্যাচ-এর ৯৩’ বিজনেস গ্রুপের জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদের মিলন মেলা ২০২৩।

আজ শনিবার (১১ নভেম্বর) মানিকগঞ্জের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত দুই পর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে এ ব্যাচের প্রায় পাঁচশত সদস্য অংশগ্রহণ করে। দুই পর্বে ছিল আলোচনা, মতামত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা ও দ্বিতীয় পর্বে ছিল খাবার, লটারির ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমরা ৯৩ বন্ধুদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুদের স্বার্থে কাজ করার আহ্বান করেন সবাই।

সারাদিন গল্প, আড্ডা, ছবি তোলা ও আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় ৯৩’ বিজনেস গ্রুপের বন্ধুদের স্মৃতিময় দিনটি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *