টাঙ্গাইলে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণ্যাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান চঞ্চল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব।

পরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *