আগৈলঝাড়ায় মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদার অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সেরাল গ্রামের ইউনুস শিপাহীর ছেলে সাইফুল ইসলাম মাদক সেবনরত অবস্থায় নিজ বাড়ির সামন থেকে গ্রেফতার করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে গিয়ে মাদকসেবী সাইফুল সিপাহীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল শিপাহীকে মঙ্গলবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *