রাজাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসি সভা

“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, র্স্মাট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।

উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপঝেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মোঃ দেলোয়ার হেসেন।

এছারাও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ ফারহান তানবীর, পরিবার পরিকল্পনা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী দিলশাদ, উপজেলা বিআরডিপি কর্মকর্তা আঃ ছালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম নান্নু, প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হোসেন খান, সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, পরিবার কল্যান সহকারী মাকছুদা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিাবার পরিকল্পনা পরিদর্শক মঠবাড়ী ্ইউনিয়ন বিপ্রদাস মাতুব্বর।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *