টাঙ্গাইলে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪০ জন

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার (৩১ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাস হতে সোমবার পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০৪ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১১২ জন। মোট মৃত্যুবরণ করেছেন একজন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২০ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, মধুপুর উপজেলায় দুইজন এবং মির্জাপুর উপজেলায় ১১ জন, গোপালপুর উপজেলায় ১ রয়েছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *