ঘিওরে ট্রাক্টর ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে বরংগাইল- টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন ছোট পয়লা এলাকাযর মাদ্রাসা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালকের মৃত্যু হয় বলে জানান। নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আসিবুল (২২)।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান দৈনিক নববার্তাকে জানান, ঘিওর উপজেলার ছোট পয়লা গ্রামের মাদ্রাসার মোড় নামক স্থানে সকাল ৮ টার দিকে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল হতে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *