শ্রীনগরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত

শ্রীনগরে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় রাজিব দাস (৩৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছে। আহত রাজিব দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সে উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী গ্রামের রাধাবল্লভ দাসের পুত্র।

মঙ্গলবার বিকাল সোয়া ৩ টার দিকে শ্রীনগর ছনবাড়ি-চকবাজার সড়কের হরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রীনগর চকবাজার গামী নিয়ন্ত্রণহীন একটি ইজিবাইক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো ল-২১ ২৪৩১) সজোরে ধাক্কা দিলে বাইক চালক গুরুতর আহত হয়। এ সময় ইজিবাইক চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল জরুরী বিভাগ জানায়, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *