শ্রীনগরে মহান বিজয় দিবস উদযাপণ উপলক্ষে প্রস্তুতি সভা

শ্রীনগরে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিল।

আরও উপস্থিত ছিলেন- শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শেখ মো. আলমগীর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *