গাজীপুরে দুই কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরে ককটেল বিস্ফোরণ করে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে এতে হতাহতের খবর আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪) ও (ঢাকা মেট্রো উ- ১১-১৯২১) আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে; তবে কেউ হতাহত হয়নি।’

গাছা থানার ওসি শাহ আলম বলেন, ‘সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে পালিয়ে যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *