স্বতন্ত্র প্রার্থী হয়ে এসএম জাহিদের মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৮, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠিনক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ (এসএম জাহিদ) মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মী ও নিজ গ্রামের মুরুব্বীদের নিয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, আমি ব্যক্তিগত ভাবে মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয়ে করোনা সময় অসহায়দের চাল, ডাল, তেল, নগদ অর্থ দিয়েছি, শীতার্ত, নদী ভাঙ্গন, বন্যা কবলিত, গরীবদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত্রদের সহযোগিতা করেছি। আমার সাথে ঘিওর-দৌলতপুর-শিবালয়ের আওযামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও তিন উপজেলার সর্বস্তরের মানুষ রয়েছে।

চরাঞ্চলে আমার জন্ম স্থান হওয়ায় সেই সুবাধে আমার বিশাল ভোট ব্যাংক রয়েছে। আমি বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে ছিলাম এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেস্টা করেছি পাইনি। ঘিওর-দৌলতপুর-শিবালয়ের আওযামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও তিন উপজেলার সর্বস্তরের মানুষের দাবির মুখে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে।

তিনি দৌলতপুর-ঘিওর-শিবালয় নির্বাচনী এলাকায় গত কয়েক বছর যাবৎ গ্রামগঞ্জে, হাট-বাজারে, সভা সমাবেশ, উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক ফরহাদ হোসেন (ভিপি ফরহাদ), দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, জাকির হোসেন সাবেক চেয়ারম্যান কলিয়া ইউনিয়ন পরিষদ, জাহানারা আক্তার দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান, দেলোরা দোলন যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য দেবাশীষ ঘোষ জয়, রাকিবুজ্জামান লিটন, আমিনুল ইসলাম, সুবোধ, দৌলতপুর উপজেলা যুবলীগ, দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক ,সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *