জামালপুরে গরু-মহিষ চুরি করে পালানোর সময় চোর নিহত

চোরাই গরু-মহিষ পাচারের সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক উল্টে হাবিবুর রহমান (৪৫) নামে এক চোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই চোর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামালপুরের মেলান্দহের মেঘারবাড়ি এলাকায় মহাসড়কে সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত হাবিবুর রহমান বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে। আহতরা হলেন শেরপুর জেলার নাছির আহমেদ ও উকিল মিয়া। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাই ৪টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। এসময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে বসত বাড়িতে ঢুকে উল্টে যায় ট্রাকটি। এ সময় হাবিবুর রহমানের মৃত্যু হয়। এতে দুজন আহত হয়। ট্রাকে

স্থানীয়রা জানায়, ‘সংঘবদ্ধ এই চোর চক্রটি ট্রাকে করে নানা জায়গায় গরু ও মহিষ চুরি করেছে। তারা দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। ট্রাকে ৮-৯ জন চোর ছিল। এদের মধ্যে একজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়ে দুই চোর দুই জায়গায় পড়েছিল। অন্যরা পালিয়ে যায়। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘নিহত চোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *