মনোনয়নের জন্য আপিল করেছেন মাহি বি. চৌধুরী

মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) উপজেলার বর্তমান এমপি ও বিকল্পধারার যুগ্ন-মহাসচিব মাহি বি.চৌধুরী স্থগিত মনোনয়ন পত্রের বিষয়ে আপিল করেছেন। মঙ্গলবার বিকালে তিনি ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল করেন।

এর আগে গত ৩ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন ঋণ খেলাপির অভিযোগে মাহি. বি চৌধুরীর মনোনয়ন স্থগিত করেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুসারে নির্বাচন কমিশনে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন করা যাবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানী চলবে। মঙ্গলবার বিকালে মাহি বি. চৌধুরীর মনোনয়ন আপিল আবেদনের সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *