
ঘিওর বাজারকে মশা ও দুর্গন্ধ মুক্ত করতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল হক জিয়ার উদ্যোগে বাজারের ড্রেন পরিষ্কার করা হয়েছে। এতে উপজেলার সবচেয়ে বড় বানিজ্য কেন্দ্র ঘিওর বাজারে স্বাস্থ্যকর পরিবেশ সৃস্টি হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পরিছন্নতা কর্মীদের দিয়ে ড্রেন গুলো পরিষ্কার করা হয়। এ কাজে জিয়াউল হক জিয়া নিজে তদারকি করেন। এ কাজকে মুক্তিযোদ্ধা, শিক্ষক, বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা জিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জিয়াউল হক জিয়া বলেন, ঘিওর বাজারে প্রতিদিন পার্শ্ববর্তী দুই তিন উপজেলার লোকজন কেনাকাটা করতে আসেন। এখানে পানি নিস্কাশন ব্যবস্থা নাজুক ছিলো। এ অবস্থা থেকে বাজারকে মুক্ত করতে বিগত দিনে পয়নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোগে ড্রেন নির্মান করে। এরপর থেকে ড্রেন গুলো দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। ফলে ড্রেন গুলো ময়লা অবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়ে।
এছাড়া সংযোগ মুখগুলো বন্ধ হয়ে যায়। উপচে পড়ে ড্রেনের ময়লা-আবর্জনা। এতে দূর্গন্ধ ছড়ায় ও মশা মাছি জন্ম নেয়। ড্রেনের দুগন্ধ আর মশা মাছির উপদ্রবে ঘিওর বাজারের ব্যবসায়ী ও বসবাসকারীদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই আমি ড্রেন পরিস্কারের উদ্যোগ গ্রহন করি।
বাজারে আগত ক্রেতা হাবিব খান, জুয়েল শেখ বলেন- বাজারের ড্রেন পরিষ্কার করায় মশা কিছুটা কমবে। আগে মশার উপদ্রবে ও দুর্গন্ধে বাজারে ঢোকাই দায় ছিলো।
ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, উপজেলার প্রানকেন্দ্র ঘিওর বাজার। দিন রাতে মশার কামড় ও দুর্গন্ধে অতিষ্ঠ ছিলো ক্রেতা ও ব্যবসায়ীসহ আশপাশের বাসা বাড়ির লোকজন। মোঃ জিয়াউল হক জিয়ার উদ্যোগে ড্রেন পরিষ্কার করে আমাদের এ অবস্থা থেকে রেহাই দিয়েছেন। এখন মশা ও দুর্গন্ধ দুটোই কমবে।