শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী কবীরের গণসংযোগ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র এমপি পদপ্রার্থী গোলাম সারোয়ার কবীর ‘ট্রাক’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার বিকালে উপজেলার ষোলঘর ও কেয়টখালীসহ বিভিন্ন স্থানে ভোটাদের কাছে ট্রাক মার্কায় ভোট চান। স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ‘ট্রাক’ প্রতীকের গণসংযোগে যোগ দেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *