স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে নিজেকে আত্ননিয়োগ করবো : মহারাজ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছেন। জননেত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে নিজেকে আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য”

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নে এবং সন্ধ্যায় সুটিয়াকাঠি ইউনিয়নে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় পৃথক দুই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুল পরিমানে ভোটার সহ উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের ঈগল মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *