ভালুকায় ডিবির হাতে হেরোইনসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ভালুকায় হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান ও মোজাম্মেল হককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে গ্রেফতারকৃতদের ভালুকা মডেল থানার মাধ্যমে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলকায় নোমান গেইট সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটের মা ফ্যাশন এন্ড রাফিন সুজ নামক দোকানের সামনে থেকে রোববার (০৫ আগস্ট) রাত ৮টার সময় ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নওয়াপাড়া এলাকার মৃত শরাফত আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩২), একই এলাকার মোঃ হেলিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (২৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হেরোইন সহ গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *