গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু, সম্পাদক ফারুক

বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব কার্যালয়ে গত ৩১ ডিসেম্বর রবিবার সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক সংবাদ পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ আলী বাবু সভাপতি ও দৈনিক আমাদের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আতাউর রহমান চঞ্চল (ডেইলি ইভিনিং নিউজ), সহ-সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু (সত্য সংবাদ), কোষাধ্যক্ষ আবদুছ ছালেক মামুন (তারুণ্যের বার্তা), দপ্তর সম্পাদক মোঃ মাসুদ সরদার (তৃতীয় মাত্র), প্রচার সম্পাদক মোঃ সৌরভ হোসেন (সময়ের বার্তা) কার্যনির্বাহী সদস্য কাজী রনি (দৈনিক আজকালের খবর) ও এইচ.এম মহসিন (দৈনিক সংবাদ প্রতিদিন)।

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ র্নিবাচিতদের নাম নির্বাচন কমিশনার মোঃ লুৎফর রহমান দীপ ঘোষনা করেন।

এর আগে দুপুরে সাধারণ সভায় বিদায়ী সভাপতি মোঃ বদরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সিনিয়ির সদস্য জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান খান রিপন, মোঃ খোকন আহম্মেদ হীরা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *