জাল ভোট দেওয়ায় যুবকের ৫ বছর জেল

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রু (২২) নামের এক যুবকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যহতি দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১ নং কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে এই জাল ভোটের ঘটনা ঘটে। ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্রু জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে।

খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।

আদালতের সামনে দোষ স্বীকার করায় বিচারক তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *