হাড্ডাহাড্ডি লড়াইয়ে সংগীতশিল্পী মমতাজের হার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শোবিজ তারকাদের মধ্যে অংশ নিয়েছিলেন তিন জন তারকা মুখ। এরমধ্যে গুণী অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বিজয়ী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকলেও জনতার রায়ে হেরে গেছেন সংগীতশিল্পী মমতাজ বেগম।

মানিকগঞ্জ-২ আসন থেকে এরআগে দুই বার নির্বাচিত হয়েছিলেন মমতাজ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছেন তিনি। এরফলে নৌকা প্রতীক নিয়ে ‘হ্যাট্রিক’ এর সুযোগ হারালেন এই শিল্পী ও নেত্রী।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *