শৈত্যপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়

চলমান শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এভাবে পাঠদান কার্যক্রম চলবে।

সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মোহাম্মদ কবির উদ্দিনের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এতে আরও বলা হয়, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আগের জারি করা নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আদেশ জারি করে জানানো হয়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল ও কলেজ বন্ধ রাখা যাবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *