সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬.৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি:   চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। একইসঙ্গে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনপদ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

এদিকে তীব্র শীতে আজ জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জানুয়ারি) এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন রাত ৯টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ দশমিক ৬ ডিগ্রিতে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *