লক্ষ্মীপুরে সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লক্ষ্মীপুরে সরকারি শিশু পরিবার (বালক), এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সদর উপজেলার সাহাপুরে শিশু পরিবার কেন্দ্রে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আবদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শরীফ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: সালোহ উদ্দিন। ক্রীড়া প্রতিযোগিতায় ২’শ মিটার দৌড়, বিস্কুট খেলা ও মুরগির লড়াইসহ ১০টি ইভেন্টের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে, এলক্ষ্যে সমাজের সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *