আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নোবিপ্রবি ব্লাড ব্রিগেড ”

নোবিপ্রবি প্রতিনিধি: 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য রক্ত সম্পর্কিত সকল সেবা দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড।

“Every drop counts, Every donor matters” স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে NSTU Blood Brigade, জাতি ধর্ম বর্ণ গোত্র দলমত নির্বিশেষে সকল মানুষের সেবায় নিয়োজিত থাকবে এই সংগঠন।

১৪ সদস্য বিশিষ্ট প্রথম পরিচালনা পর্ষদের সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের রাকিব রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১৫তম ব্যাচের শামীম হোসেন।

প্রধান উপদেষ্টা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. নেওয়াজ মো. বাহাদুর নবনির্বাচিত এই কমিটির অনুমোদন দেন। এছাড়া অন্য উপদেষ্টারা হচ্ছেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ আহমেদ, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসাইন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফারজানা আক্তার।

সভাপতি রাকিব রহমান বলেন, ‘Every drop counts, Every donor matters’ এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত NSTU Blood Brigade আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি যেকোন জরুরি প্রয়োজনে রক্তদাতা জোগাড় ও তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবো। এছাড়া ভবিষ্যতে স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করবো। সবাইকে সংগঠনের পাশে থাকার জন্য আহবান করছি।”

সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, “ স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে রুপ দেওয়া এবং রক্তদানে উৎসাহিত করা আমাদের সংগঠনের লক্ষ্য। সকলের অংশগ্রহণ ও সহযোগিতা সংগঠনের কার্যক্রম আরো ত্বরান্বিত করবে। রক্তদানের পাশাপাশি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও স্বতস্ফূর্ত অংশগ্রহণ মাধ্যমে আমাদের সংগঠন এগিয়ে যাবে।”

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *