মণিরামপুরে পেট্টোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোরের মণিরামপুরে পরিমাপে কম দেওয়া ও কেরোসিন মেশানো পেট্রোল বিক্রির অভিযোগে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘মেসার্স জি,এন, ফিলিং স্টেশন’ পাম্পকে পেট্রোল বিক্রি সাময়িক বন্ধসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ‘মণিরামপুর ফিলিং স্টেশন’ কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানাযায়, মণিরামপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভেজালসহ পেট্রোল ও পরিমানে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারনা করা হচ্ছিল।

এটা নিয়ে কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও বিষয়টি তোলপাড় সৃষ্টি করে, এরই সুত্র ধরে শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আলী হাসান মণিরামপুর পৌরশহরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের কোর্ট পরিচালনা করেন। জি,এন ফিলিং স্টেশন থেকে পেট্রোল লিটার হিসেবে পরিমাপ করলে কম পাওয়া যায়।

তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮-এর ২৯-৪৬ ধারা লঙ্ঘনের দায়ে ধারা অনুযায়ী মেসার্স জি,এন ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানসহ সাময়িকভাবে পেট্রোল বিক্রয় বন্ধ করার নির্দেশ প্রদান করেন। এছাড়া ২০১৮-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স মনিরামপুর ফিলিং স্টেশন কে ৫০০০/- টাকা জরিমান প্রদান করেন।

এ সময়ে মণিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *