লক্ষ্মীপুর শীতার্ত রোগীদের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও কেন্দ্রীয় যুবলীগের কর্মসুচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শেখ জামান রিপনের উদ্যোগে সদর হাসপাতালের শীতার্ত রোগীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আনোয়ার হোসেন, যুবনেতা ঝন্টু দেবনাথ, আরিফসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *