ঘিওরের বাঙ্গালায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পপুলার ধানমন্ডি ঢাকা ক্রিকেট দল ও বাঙ্গালা মুক্তা সংঘ ক্রিকেট দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ প্রীতি ম্যাচ বাঙ্গালা মুক্তা সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। ম্যাচে পপুলার ধানমন্ডি ঢাকা ক্রিকেট দল ২৯ রানে বাঙ্গালা মুক্তা সংঘ ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে ডাক্তার গনি সাহেরা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক মিলাদ মাহফিলে যোগদান শেষে খেলা উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও ডাক্তার গনি সাহেরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতানা নাসিরা খান। পপুলার ধানমন্ডি ঢাকা ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে। নির্ধারিত ১৮ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে বাঙ্গালা মুক্তা সংঘ ক্রিকেট দল ১৪৬ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে নির্ধারিত ১৮ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৬ রান করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো এন্টালোজি বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসার ডা. এএস এমএ রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন- প্রফেসার ডা. রেজাউল ইসলাম ফিরোজ, জুলী আহম্মেদ, দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলীয়ার রাফি (রতন) প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *