শ্রীনগরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য, প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমতের আর্থিক সহযোগীতায় ৩৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যানের কার্যালয়ে এম মাহবুব উল্লাহ্ কিসমত উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রাপ্ত নারীর মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগমসহ অনেকে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *