ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারায় আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার সকালে বিদ্যালয়ের শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক কমিটির সকল সদস্য, ইউপি চেয়ার‌ম্যান, অত্র ওয়ার্ডের মেম্বার এবং ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানেই অমর একুশের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন, অভিভাবক কমিটির সদস্য জাহিদুল ইসলাম রাজা।
ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন
আলোচনা সভা শেষে ভাষা শহীদ, দেশ জাতী ও শহীদ পরিবারের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক কমিটির সকল সদস্য এবং ছাত্র-ছাত্রীসহ র‌্যালী বের হয়ে উক্ত এলাকা প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে র‌্যালীটি শেষ হয়।
ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতিসহ সকল সদস্যগণ, বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন, বড়টিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হাই (আরজু), ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *