টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের মৃত্যু

টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কলেজ পাড়া,আমতলা মোড় সংলগ্ন, দেহ গড়ি শরীরচর্চা ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো:সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকালে এলেঙ্গা হাইওয়ে গাড়ীর চাপায় মৃত্যু বরণ করেন।

স্থানীয় ও স্বজনরা জানান- সাইফুল ইসলাম ফজরের নামাজ শেষে তার গ্রামের বাড়ী ঘাটাইলে মোটর বাইক চালিয়ে যাচ্ছিল। পথে এলেঙ্গা মহাসড়কে গাড়ীর চাপায় তার মৃত্যু হয়। তিনি মৃত্যু কালে স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এবং অসংখ্য গুণগাগ্রাহী রেখে যান।

পরে বিকাল সাড়ে তিনটার দিকে পাড়দিঘুলীয়া জামে মসজিদে মরহুমের জানাযা শেষ করে পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নিজ গ্রামের বাড়ি ঘাটাইলে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *