মণিরামপুরে বাল্যবিবাহ, এমপির প্রতিনিধি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা

মণিরামপুরে বাল্য বিবাহ বেড়েই চলছে। তারই ধারাবাহিকতায় যশোরের মণিরামপুর উপজেলায় হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুর পুর গ্রামে স্কুল পড়ুয়া মেয়ের বিবাহ হয়েছে।

আজ ২৬ ফেব্রুয়ারি রাতে আনুষ্ঠানিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। জানা যায়, পাচকাটিয়া পাচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পূজা মন্ডল (ভাবনা)র সাথে বাহাদুরপুর গ্রামের তুষার মন্ডলের ছেলে জয় এর বিবাহ সম্পন্ন হয়েছে।

মেয়ের মাতা মিতা মন্ডল বলেন, যশোর কোর্টে বিবাহ হয়েছে তবে কোন কাগজপত্র দেখাতে পারেননি। মেয়ের বয়স হয়ে গেছে বলে মিথ্যা তথ্য দেন তবে কোন কাগজপত্র দেখাতে পারেননি।

ছেলের পিতা তুষার মন্ডল বাল্যবিবাহ যে অপরাধ সে ভুল স্বীকার করে বলেন,ভুল তো করেই ফেলেছি এখন আর কি করা যাবে।বর্তমানে সব জায়গায় একই অবস্থা।

সাংবাদিক রা তথ্য সংগ্রহ করতে গেলে বর্তমান এমপির হরিদাসকাটি ইউনিয়নের প্রতিনিধি নিরঞ্জন প্রসাদ বিশ্বাস ফোন দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

স্থানীয় ইউপি সদস্য শিমুল বলেন, আমি এই বিবাহ সম্পর্কে জানি না। এখন আমাকে ফোন দিলো তাই আসলাম। বাল্যবিবাহ আইনগত অপরাধ।

এ বিষয়ে মণিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, এ বিষয়ে মণিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, এ বিষয়ে আমি অবগত না। ইউ এন ও স্যার ও অবগত না। আমরা খোজ খবর নিয়ে আইনগত ব্যাবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *