ফেসবুকে মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মহানবী (সাঃ)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের অভিজিৎ দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে ঢাকার ধামরাই এলাকা থেকে ডিবি পুলিশ ওই যুবককে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস।

আটকৃত ওই যুবক জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের নন্দ বৈরাগীর ছেলে। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সাঃ)-কে নিয়ে কুটুক্তিকরা কয়েকটি কমেন্টসের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এরপর রাতে বেশ কয়েকটি স্থানে এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয় মুসুল্লিরা। তারা অভিজিৎ দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ অভিজিৎ দাসের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ঢাকার ধামরাই থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তাকে ঘিওর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *