মানিকগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কামিল মাদরাসায় সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন- মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান।

এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবী করতে হবে। রমজান নাজিলের মাসে সবাইকে কুরআন শিক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা। পরে অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *