কোরিওগ্রাফার মাইকেল বাবুর ‘ঈদ এসেছে’

আসন্ন ঈদকে সামনে রেখে দিয়া বাড়ীর বিভিন্ন লোকেশনে নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ঈদ এসেছে’। কাওসার সরকার প্রহরের কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এস ডি সাগর। গানটিতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী এস ডি সাগর। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন প্রিয়া অনন্যা, লোকমান শুভ ও প্রহর সরকার। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর হাসান।

কোরিওগ্রাফার হিসাবে ছিলেন চলচ্চিত্রের নৃত্যপরিচালক মাইকেল বাবু ও (এম বি ড্যান্স কোম্পানী)।ডিওপিতে সোহাগ, রূপসজ্জায় কাজী সেলিম।ঈদে তৌফা মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী এস ডি সাগর বলেন, ‘ঈদ এসেছে’ আমার নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি।এই গানটিও সবার পছন্দ হবে।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‘ঈদ এসেছে’ শিরোনামে গানটি অসাধরণ। লোকমান শুভ ও আমার রসায়নটা দারুণ ছিলো আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক ভালো ভাবে গ্রহন করবে।

কোরিওগ্রাফার মাইকেল বাবু বলেন, ‘ঈদের গান নিয়ে শ্রোতা-দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। গানে সবাই এখন সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন। আমি চেষ্টা করেছি দর্শকদের পছন্দ অনুযায়ী নাচনির্ভর একটি গান উপহার দিতে। আশা করছি সবার ভালো লাগবে।

নির্মাতা তানভীর হাসান বলেন, ‘সেই ছোট্টবেলা থেকেই ঈদ আসলে আমরা আনন্দে ভেসে যেতাম। সেই ছোট্টবেলার স্মৃতি মনে করে আমরা চেষ্টা করেছি ‘ঈদ এসেছে’ গানটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। যদি গানটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *