৯৩ বিজনেস গ্রুপ মানিকগঞ্জ বন্ধুদের নৌকা ভ্রমণ

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: ৯৩ বিজনেস গ্রুপ মানিকগঞ্জ বন্ধুরা যমুনা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করে। মানিকগঞ্জ বেউথা ঘাট থেকে নৌকা ছেড়ে ঘিওর ধলেশ্বরী নদী হয়ে দৌলতপুর উপজেলার বাগুটিয়ারচর, বাচামারা চর ও চরকাটারির চরের সৌন্দর্য উপভোগ করে তারা।

আজ শুক্রবার (১১ আগস্ট ) সারাদিন আনন্দ আড্ডায় কাটে দিনটি। কেউ গান গেয়ে আবার কেউ কৌতুক বলে আনন্দময় সময় কাটান। দিনব্যাপী এ আয়োজনে ছিল নদীর পাড়ে বেড়ে ওঠা শরৎ এর কাশবনে কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করা ও বন্ধুদের আড্ডা। সকালের নাস্তা, দুপুরে নদীতে সাঁতার কাটা ও খাবার খাওয়া, বিকেলের নাস্তা ফটোসেশন স্মৃতিচারণসহ বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে দিনটি কাটায়।

৯৩ বিজনেস গ্রুপ মানিকগঞ্জের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ৯৩ বিজনেস গ্রুপের বিভিন্ন উপজেলার বন্ধু মহলের সদস্যরা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *