ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহের ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের শিমুলতলি এলাকায় সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ খাবার স্যালাইন বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহ কালে করণীয় সম্পর্কে ড্রাইভার ও সাধারণ জনগণকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, এই তীব্র গরমে সকলেই যেনো সচেতন হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য আমাদের এই কার্যক্রম।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *