লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রে হিট স্ট্রোক করে যুবক হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি :
তীব্র তাপ প্রবাহে লক্ষ্মীপুরে হিট স্ট্রোক করে হৃদয় নামের এক যুবক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার  বেলা ১২টায় জেলা সদরের লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ ঘুরে পড়ে এ ঘটনা ঘটে। হৃদয় একই গ্রামের বাসিন্দা  হারুনুর রশিদের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ  জানান, হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন হৃদয় তার চিকিৎসা চলছে। তাছাড়া তীব্র গরম এর প্রভাবে প্রতিদিন বহুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *