কাউখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন রবিবার সকাল সাড়ে ৯টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সুনীল কুন্ড, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।

আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, আওয়ামী লীগ নেতা কাজী রুহিয়া বেগম হাসি, শাহ মোহাম্মদ কাইয়ুম, অধ্যক্ষ অলক কর্মকার,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আকবর হোসেন দুলাল, সোহাগ তালুকদার, এমদাদুল হক লাবিন, যুব মহিলা লীগের সভাপতি সাহিদা হক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *