সিলেট ২ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ

সিলেট ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

রোববার (১৮ আগস্ট) মহানগরীর  জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকায় পাঁচ লাখ টাকার মূল্যের একটি ট্রাকসহ চিনিগুলেঅ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান,এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে এজাহার দাখিল হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *